শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

আপনি কেন সাবস্ক্রাইব করবেন?

আসসালামুয়ালাইকুম।

quotamovement24.com আর্কাইভের কাজটি অনেক বিশাল কাজ..এতো এতো শহীদ ও আহতদের ঘটনা, ৩ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত লক্ষ কোটি ঘটনা ঘটেছে এবং তা সংরক্ষণ করা একটি বিশাল কাজ। আমাদের ওয়েবসাইটটি শুরু হলেও আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আপলোডের কাজটি চলমান। আমরা যখনি নতুন কোন কন্টেন্ট পাই তা আপলোড করার চেষ্টা করি..

এই বিশাল কাজটি শুরু করা থেকে এই পর্যন্ত আমরা কারো থেকে ১ টাকা ও সাহায্য নেইনি।

শুধু মাত্র জুলাই ও জুলাইয়ের প্রতিটি শহীদ, আহত, ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এবং ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণের জন্য একজন ব্যক্তি ও তার টিমের ২ জন মেম্বারের নিরলস প্রচেষ্টায় গত ১ বছর ধরে সাইটটির কাজ চলছে।


আপনারা সকলেই জানেন জুলাই, ২০২৪ শের নতুন স্বাধীনতার যুদ্ধে আমাদের প্রায় ১০০০ এর অধিক ভাইবোন শহীদ হয়েছেন এবং প্রায় ১৬,০০০ ভাই বোন আহত হয়েছেন। কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা, কেউ চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। সরকারের আন্তরিক সহযোগিতা থাকলেও এখনো পর্যন্ত শহীদ পরিবারগুলো পর্যাপ্ত সাহায্য পায়নি, আহতরা পায়নি প্রয়োজনীয় চিকিৎসা। আরঅন্য দিকে বিপ্লবের বিরোধী শক্তি মিথ্যা তথ্য দিয়ে আমাদের শহীদ আহত ও আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাবেক পরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তো বলেছে এতো মানুষ শহীদই হয়নি। হলে সরকারকে তালিকা দিতে এবং এতগুলো শহীদ নাকি আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র। ফ্যাসিস্ট হাসিনার তথ্যপ্রতিমন্ত্রী আরাফাত তো আন্দোলনে শহীদদের ড্র্যাগ এডিক্ট বলেছিলো।


প্রিয় ভাই ও বোনেরা, আমরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের এই অপতৎপরতা ও সংঘবদ্ধ প্রচারের বিরুদ্ধে কিছু করার অভিপ্রায়ে quotamovement24.com ওয়েবসাইটটি তৈরী করেছি। আমরা আমাদের শহীদদের গল্প লিপিবদ্ধ করতে চাই এখানে। আমাদের আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী ভাই বোনদের রোমাঞ্চকর আন্দোলনের সেই দিনগুলো সংরক্ষণ করতে চাই। লিখতে চাই শহীদদের নিয়ে স্মৃতিকথা। জুলাইয়ের ১ তারিখ থেকে জুলাই ৩৬ পর্যন্ত কার কি ভূমিকা ছিলো, কোন এক্টিভিস্ট কিভাবে আন্দোলনে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেছে সেই কথাগুলো আমরা এখানে তুলে ধরতে চাই। আমরা সংরক্ষণ করতে চাই আন্দোলনের অগ্নিঝরা স্লোগান, গ্রাফিতি, মিছিল, কার্টুন, মিম, নারী পুরুষের জনস্রোত, পুলিশ ও ছাত্রলীগের মুখোমুখি হওয়ার সেই সাহসী দিনগুলোর ছবি ও ভিডিও।


কেউ যেন ১ জুলাই থেকে ৩৬ জুলাইয়ের দিনগুলোকে বিকৃত করতে না পারে, সেইজন্যই আমাদের এই প্রচেষ্টা। কিন্তু এই প্রচেষ্টাকে স্বার্থক করতে হলে আপনাদের পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য দরকার। আমরা আপনাদেরকে নিয়েই এই কাজের অংশীদার হতে চাই। আমরা চাই ১০ ০০ এর অধিক শহীদ পরিবারের ভিডিও ও লিখিত ইন্টারভিউ নিতে। আমরা চাই ১৬,০০০ এর অধিক আহত ভাইদের যাপিত জীবনের গল্প তুলে ধরতে। সেটি হবে ছবি, ভিডিও ও লেখার মাধ্যমে। আমরা ক্যামেরার লেন্সে রেকর্ড করতে চাই আন্দোলনে অংশগ্রহণ করা বীরসেনানীদের বিপ্লবী সেই দিনগুলোকে। মোটকথা আমরা আন্দোলনকে জীবন্ত রাখতে চাই, কেউ যেন ভুলে না যায় আমাদের সেইদিনগুলোকে।

এই জন্য দরকার আপনাদের থেকে আর্থিক সাহায্য। মূলত এই কারণেই আমরা এই ওযেবসাইটে সাবস্ক্রিপশন ও ডোনেশন করার অপশন রেখেছি। যারা বাংলাদেশ থেকে আমাদের সাইটটি দেখতে চান তাদের জন্য আমরা ৫০০ টাকা আর প্রবাসী ভাইদের জন্য ১০ ডলার বা ১০ ইউরো। আর আপনারা আমাদের এই প্রজেক্টে আরো বেশি টাকা দিতে চাইলে ডোনেশন অপশনে গিয়ে দিতে পারবেন।


আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনার ডোনেশন ও সাবস্ক্রিপশনের টাকা থেকে আমরা বঞ্চিত শহীদ পরিবার ও আহতদেরকে (অর্থাৎ যারা এখনো পর্যাপ্ত সরকারি সুবিধা পায়নি অর্ধেক) অর্থাৎ ৫০% টাকা দান করে দিবো। বাকি ৫০% টাকা দিয়ে আমরা এই প্রজেক্ট চলমান রাখবো। অর্থাৎ আমরা ৫০% টাকা দিয়ে ১০০০ এর অধিক শহীদ পরিবারের ভিডিও ও লিখিত ইন্টারভিউ নিবো এবং ১৬,০০০ এর অধিক আহত ভাইদের যাপিত জীবনের গল্প তুলে ধরবো । সেটি হবে ছবি , ভিডিও ও লেখার মাধ্যমে। রেকর্ড করবো আন্দোলনে অংশগ্রহণ করা বীরসেনানীদের বিপ্লোবী সেই দিনগুলোকে।


আমাদের এই কাজ শুধু ওয়েবসাইটেই সীমাবদ্ধ থাকবে না। আমরা এই কাজগুলো বই আকারে প্রকাশ করে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। ইংরেজিতে প্রকাশ করে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে চাই। জুলাইকে জীবন্ত রাখতে ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানে মাল্টিমিডিয়া/বিলবোর্ডে ও প্রজেক্টরের মাধ্যমে প্রচার করতে চাই।


আপনাদেরকে আরো বলতে চাই, আপনাদের সহযোগিতা পেলে আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনের জন্য আমরা আরো আলাদা আর্কাইভিং ওয়েবসাইট চালু করবো।

ওয়েবসাইটগুলো হবে নিম্নোক্ত বিষয়ে :

১ ) ২০০৬ সালের আওয়ামীলীগের লগি বৈঠা তান্ডব নিয়ে আর্কাইভ

২ ) ২০০৯ সালের বিডিয়ার বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা নিয়ে আর্কাইভ

৩ ) ২০১৩ সালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পরে নির্বিচারে ২০০ এর অধিক মানুষকে হত্যা নিয়ে আর্কাইভ

৪ ) ২০১৩ সালে হেফাজতের উপরে গণহত্যা ও আলেম ওলামাদের নির্যাতন নিয়ে।

৫ ) ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপি, জামায়াত শিবির ও বিরোধীদলের কর্মীদের ক্রসফায়ারে হত্যার আর্কাইভ

৬ ) শিবির ও ছাত্রদল সন্দেহে এবং হিজাব পরার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের নির্যাতন ও বঞ্চনার ঘটনা নিয়ে আর্কাইভ

৭ ) ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত গুমের ঘটনা নিয়ে আর্কাইভ

৮ ) শেখ মুজিবের ১৯৭২ থেকে ১৯৭৫ এর দুঃশাসন নিয়ে আর্কাইভ


আপাদত উপরোক্ত বিষয়গুলো নিয়ে আর্কাইভ করার পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা আর্কাইভ করবো যাতে মানুষ উপরোক্ত বিষয়গুলো ভুলে না যায়। আমরা বার বার মানুষদেরকে স্মরণ করিয়ে দিবো কেমন ছিলো আওয়ামীলীগের দুঃশাসন।

আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা আমাদের quotamovement24.com এ সাবস্ক্রাইব করবেন তারা আমাদের বাকি ওয়েবসাইটগুলো ফ্রি-তে একসেস করতে পারবেন। আপনাকে দ্বিতীয়বার সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। একই লগইন ডিটেইলস দিয়ে বাকি ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবেন।


এই কাজগুলো হবে ছবি/ভিডিও/ ডুকুমেন্টারি আকারে। আর এর জন্য দরকার অনেক টাকার। এই কারণেই আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই কাজগুলো করতে পারবো। আশা করি সাবস্ক্রাইব করে ও ডোনেশনের মাধ্যমে আমাদের এই কাজে আপনারা শরিক হবেন ইনশাল্লাহ।


এতক্ষন লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন। ডোনেশন ও সাবস্ক্রাইব করবেন।


সৌজন্যে

মাইলস্টোন মিডিয়া